প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি আর প্ল্যানার নিয়ে যা সবাই জানতে চান।

ডিজাইন আর অর্ডার

একই ডিজাইন বাংলা আর ইংরেজি দুটোতেই পাওয়া যায়?

হ্যাঁ। যেকোনো ডিজাইন পুরো বাংলায় বা পুরো ইংরেজিতে বানাতে পারবেন। ভাষা বদলালে লেখা, সংখ্যা আর তারিখ সব বদলে যায়।

পেমেন্টের আগে দেখে নিতে পারব?

হ্যাঁ। লেখার সাথে সাথে প্রিভিউ দেখবেন, যতবার খুশি। প্রিভিউতে জলছাপ থাকে, পেমেন্টের পর জলছাপ ছাড়া ফাইল পাবেন।

সব ধর্মের অনুষ্ঠানের জন্য ডিজাইন আছে?

হ্যাঁ। বিয়ে, জন্মদিন, পূজা, ঈদ, ক্রিসমাস সবকিছুর জন্য। কোনো দাওয়াতে ধর্মীয় লেখা নিজে থেকে বসে না। চাইলে নিজের দোয়া বা শুভকামনা লিখে দিতে পারেন।

নিজের মতো ডিজাইন বানানো যায়?

হ্যাঁ। আপনার রং, ভেন্যু বা পছন্দ জানিয়ে যোগাযোগ করুন, আলাদা করে বানিয়ে দেব।

পেমেন্ট

পেমেন্ট কীভাবে করব?

অর্ডারের পর আপনার নিজের একটা পেজ পাবেন। সেখানে বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পেমেন্ট করবেন।

টাকা কি একবারই দিতে হবে?

হ্যাঁ। প্রতি অনুষ্ঠানের জন্য একবারই পেমেন্ট। কোনো মাসিক চার্জ নেই।

টাকা ফেরত পাওয়া যায়?

পেমেন্টের ৭২ ঘণ্টার মধ্যে ফাইল বা লিংক না পেলে পুরো টাকা ফেরত। বিস্তারিত নীতিমালা পেজে আছে।

ডেলিভারি আর পরিবর্তন

ফাইল কতক্ষণে পাব?

পেমেন্টের পর সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। দাওয়াতের লিংক পেমেন্টের সাথে সাথেই চালু হয়ে যায়।

কোন প্যাকেজে কী পাব?

পোস্টারে প্রিন্টের কার্ড আর ছবি। পোস্টার + ভিডিওতে এর সাথে ভিডিও দাওয়াত আর লিংক। পোস্টার + ভিডিও + প্ল্যানারে এর সাথে অতিথিদের উত্তর আর পুরো প্ল্যানার।

পরে কিছু বদলাতে পারব?

অনুষ্ঠানের দিন পর্যন্ত লিংকের তথ্য ফ্রিতে ঠিক করে দিই। নতুন করে ভিডিও বানাতে হলে সামান্য চার্জ লাগতে পারে।

প্ল্যানার

পরিবারের সবাই কি দেখতে পারবে?

হ্যাঁ। প্ল্যানারের লিংক শেয়ার করলেই সবাই একই তালিকা দেখবেন।

উত্তর দিতে অতিথিদের কি অ্যাপ লাগবে?

না। দাওয়াতের লিংক খুলে এক চাপেই উত্তর দেবেন।

আমাদের তথ্য কে দেখতে পাবে?

শুধু আপনি আর যাদের সাথে লিংক শেয়ার করবেন। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

আরও প্রশ্ন আছে?

আমাদের লিখুন, সাহায্য করব।

যোগাযোগ